ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রমজান উপলক্ষে কোম্পানীগঞ্জে ছাত্রদলের ক্বেরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল

হিমেল আহাম্মেদ
মার্চ ১১, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-নোয়াখালীর খবর-

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ক্বেরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার কদমতলা কাসিমুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন হৃদয়ের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব সালা উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী আবদুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

প্রতিযোগিতায় মুজাফফর আহমদ তালীমুল কুরআন মাদ্রাসার ছাত্র মাহিদুল ইসলাম প্রথম স্থান অর্জন করে। তাকে ক্রেস্ট ও একটি বাইসাইকেল প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আজিজ আজমির।

প্রতিযোগিতায় সামিউল হোসাইন দ্বিতীয় স্থান অর্জন করে। তাকে সিলিং ফ্যান, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। তৃতীয় স্থান অর্জন করে কদমতলা কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র মুজাহিদুল ইসলাম। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় চরপার্বতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: