ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কোস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

হিমেল আহাম্মেদ
মার্চ ১১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“সংযম হোক সমতা প্রতিষ্ঠার শক্তি, আত্মসমালোচনা হোক ন্যায্যতার পথ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর মাইজদিতে ইফতার মাহফিলের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

বুধবার (১১ মার্চ ২০২৬) মাইজদি হাউজের ৫ নম্বর রোডের বাসা নং–১-এ অবস্থিত নোয়াখালী আঞ্চলিক ও সদর শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণের নির্বাহী পরিচালক নুরে আলম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর হকার্স মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মাসুদ শাহিন।

শুভেচ্ছা বক্তব্যে কোস্ট ফাউন্ডেশনের মৌলিক কর্মসূচির পরিচালক সৈয়দ আমিনুল হক বলেন, ২০২৪ ও ২০২৫ সালের বন্যার সময় সংগঠনটি জীবন বাজি রেখে দুর্গত মানুষের দোরগোড়ায় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। সেই সময় কৃষি ব্যবস্থা ভেঙে পড়লে এবং অনেক কৃষক নিঃস্ব হয়ে পড়লে তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করে ফসল উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী আসাদুজ্জামান। তিনি জানান, কোস্ট ফাউন্ডেশন ১৯৯৮ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিও বাস্তবায়ন করছে।

আলোচনা শেষে হাউজিং বাইতুল সালাম মসজিদের পেশ ইমাম মো. ইয়াছিন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এ সময় কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. আলামিন মোল্লা, শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিন, শাখার সহকর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: