নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে বসুরহাটের আর.ডি শপিং মলের নির্ঝর কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট নোয়াখালী জেলা সভাপতি দিদারুল ইসলাম জাহিদ।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি মো. ফোরকান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা সভাপতি বাবুল হোসেন বাবলু এবং সোনাইমুড়ী উপজেলা সেক্রেটারি মো. শামীম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি ওমর শরীফ রায়হান এবং সঞ্চালনা করেন আবু ফারাহ রাজিব।
এসময় সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলার সকল সদস্য, সাংবাদিক, পরিবেশকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ উপজেলার বিক্রয় প্রতিনিধিগণ ও পরিবেশকবৃন্দ। অনুষ্ঠানটির আয়োজন করে কোম্পানীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি জোট, নোয়াখালী।

