ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকটের অভিযোগ, চাটখিলে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

হিমেল আহাম্মেদ
মার্চ ৭, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্রাহকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুরে চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় জ্বালানি তেল সরবরাহে অনিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে ঘাটতি পাওয়া যায়।

এদিকে জেলা শহর মাইজদী, দত্তবাড়ীর মোড়, সোনাপুর ও সুবর্ণচরসহ জেলার বিভিন্ন এলাকায় তেলের কৃত্রিম সংকট দেখিয়ে গ্রাহকদের হয়রানি করার অভিযোগও উঠেছে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্রাহকদের ভোগান্তিতে ফেলার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: