ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী আলা উদ্দিনের

Link Copied!

শুক্রবার(৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে অগ্রণী ব্যাংকের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন(৫০) হাতিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড গুল্যাখালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। নিহত আলাউদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার সময় আলাউদ্দিন রাস্তার পাশ দিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পেছন থেকে একটা পুরাতন জিপ গাড়ি এসে তাকে চাপা দেয়। এসময় সামনের চাকা তার গায়ের ওপর উঠে যায়। ড্রাইভার চাইলে ব্রেক করতে পারতেন কিন্তু ব্রেক না করে পেছনের চাকাও তার গায়ের ওপর তুলে দেয়। পরে ঘাতক ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আজমির জানান, তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে কয়েকজনে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগীর স্বজনরা জানান, হাসপাতাল থেকে রেফার করার কিছুক্ষণ পর খাসের হাটের কাছাকাছি গেলে তার মৃত্যু হয়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন জানান, ঘাতক গাড়িটির মালিক এবং ড্রাইভারের খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: