ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় মসজিদের ইমামকে টেনে হেঁচড়ে নিয়ে মারধরের অভিযোগ

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
মার্চ ৪, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় এক মসজিদের ইমামকে তারাবির নামাজ শেষে টেনে হেঁচড়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৭ নম্বর চরবগুলা ওয়ার্ডের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইমাম মাওলানা রবিউল হোসাইনকে একদল ব্যক্তি টেনেহিঁচড়ে নিয়ে বেদম মারধর করে। স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক নির্বাচনে তিনি ‘শাপলা কলি’ প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই ঘটনার জের ধরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৭ নম্বর ওয়ার্ডের চরবগুলা এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (২৪), আবুল হোসেনের ছেলে রুবেল (২৬), ওসমান, সুমন, কালা মিরাজসহ আরও কয়েকজন এতে জড়িত ছিলেন। মারধরে ইমাম আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে চরকিং ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হামলায় জড়িতরা বিএনপির কেউ নন।

তাদের সবাই আওয়ামী লীগের লোক বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তারা বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের পক্ষে কাজ করলেও দলীয়ভাবে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এ ঘটনায় বিএনপির বদনাম হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

একই প্রসঙ্গে হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতরা এখন বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তিনি প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আহ্বান জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: