ঢাকাWednesday , 4 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল সেনবাগে কর্মরত ফায়ার ফাইটারের

Link Copied!

অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ফায়ার ফাইটার। বরিশালের উজিরপুর উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত মন্ডল (২৩) নামে ওই অগ্নিনির্বাপক কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন।

নিহত প্রান্ত মন্ডল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, কয়েক দিন ধরে প্রান্তের বাবা অসুস্থ ছিলেন। বাবার চিকিৎসার জন্য মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিয়ে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। বাড়ি যাওয়ার সময় ফেসবুক স্টোরিতে নিজের মোটরসাইকেলের একটি ছবি দিয়ে তিনি লেখেন,এবার গন্তব্য আমার পরিবার।

পথে উজিরপুরের ইচলাদী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায় বলে জানা গেছে।

প্রান্তের বাড়িতে তার অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের সন্তান মুগ্ধ, বাবা-মা ও বড় বোন। পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: