ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মাত্র দুই টাকায় ইফতার, স্বেচ্ছাসেবীদের মানবিক দৃষ্টান্ত

হিমেল আহাম্মেদ
মার্চ ৩, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র রমজান মাসে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালীর একদল স্বেচ্ছাসেবী তরুণ।

প্রতিদিন মাত্র দুই টাকায় ইফতার পাচ্ছেন অন্তত ২০০ মানুষ। ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নোয়াখালী সদর উপজেলার মাইজদী বড় মসজিদ মোড় এবং বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর বাজারে প্রতিদিন বিকেলে বসছে ‘দুই টাকায় ইফতার’ স্টল। মূলত সুবিধাবঞ্চিত মানুষের আত্মসম্মানের বিষয়টি বিবেচনায় রেখে বিনামূল্যে না দিয়ে প্রতীকী মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংগঠনের পরিচালক সাইদুর রহমান রায়হান জানান, তারা মূলত সাইবার সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করলেও রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে এই কার্যক্রম চালু করেছেন। এর আগে করোনাকালীন খাদ্য সহায়তা ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন তারা।

তিনি বলেন, বিনামূল্যে ইফতার দিলে অনেকেই সংকোচে নিতে চান না। তাই দুই টাকা মূল্য রেখে প্রতিদিন ২০০ জনের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে।

প্রতিটি প্যাকেটে থাকছে ছোলাবুট, পেঁয়াজু, আলুর চপ, খেজুর, বেগুনি, মুড়ি ও জিলাপি। একটি প্যাকেট প্রস্তুতে সংগঠনের খরচ পড়ছে প্রায় ৫০ টাকা। স্বেচ্ছাসেবকদের নিজেদের টিফিনের জমানো অর্থ এবং সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই ব্যয় বহন করা হচ্ছে।

এই আয়োজনে সহ-পরিচালক ইয়াসিন আরাফাত, আহ্বায়ক তানজিদ আহমেদ, দপ্তর সম্পাদক কারিম হাওলাদার, যুগ্ম সদস্য সচিব সামিন শিহাবসহ আরও অনেক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করছেন। টানা চার বছর ধরে তারা এই কার্যক্রম চালিয়ে আসছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করছে।

হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার, অযাচিত ছবি বা ভিডিও অপসারণ এবং কারিগরি ও আইনি সহায়তা প্রদানের মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি সুনাম অর্জন করেছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই এবার রমজানে খাদ্য সহায়তায়ও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তারা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: