ঢাকাSaturday , 28 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে শত্রুতার জেরে কৃষকের পানের বরজ তছনচ। ৮-১০ লাখ টাকা ক্ষতি

শাহাদাত হোসেন-
February 28, 2026 11:53 am
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শত্রুতার জেরে এক কৃষকের ৩০ শতাংশ জমির পানের বরজ তছনছ করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

শুক্রবার গভীর রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নে কৃষক আলা উদ্দিনের পানের বরজে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলা উদ্দিন জানান, ধার-দেনা করে তিনি ৩০ শতাংশ জমিতে পানের চাষ করেন। শনিবার সকালে বরজে পরিচর্যা করতে গিয়ে দেখেন পুরো বরজ লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। দুর্বৃত্তরা পান গাছগুলো গোড়া থেকে কেটে পাশের পুকুরে ফেলে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, স্থানীয় নুর আলমের সঙ্গে তার জায়গা-জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়েছে। তবে পূর্বশত্রুতার জেরে এভাবে বরজ ধ্বংস করা হবে, তা তিনি কল্পনাও করেননি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: