ঢাকাThursday , 26 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানা ৬০ হাজার

Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে পৃথক আরেক অভিযানে মেয়াদোত্তীর্ণ দুধ নকল প্যাকেটে বাজারজাত করার দায়ে এক ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীপুরের ‘আনন্দ সেমাই’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়।

এর আগে কাছারিবাড়ি মসজিদের পাশে এক প্রতিষ্ঠানের দুধের ডিলার নকল প্যাকেটজাত করে মেয়াদোত্তীর্ণ দুধ বাজারজাত করছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাদাত হোসেন। এসময় র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কোম্পানি কমান্ডারসহ র‍্যাবের একটি দল অভিযানে অংশ নেয় এবং মোবাইল কোর্টকে সহায়তা করে।

মোট দুটি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ও ৫২ ধারায় দুটি মামলায় সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: