ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, অস্বাস্থ্যকর বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত বসুরহাট কাচাবাজার ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন সবজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করা হয় এবং ক্রেতাদের সঙ্গে কথা বলা হয়।

বেশিরভাগ দোকানে মূল্য তালিকা টাঙানো পাওয়া গেলে বাজারের ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো হয়।
এ সময় এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে বসুরহাটের ‘তৃপ্তি বেকারী’তে অভিযান পরিচালনা করা হয়।

সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুত ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। বেকারির ডিসপ্লেতে ফাঙ্গাস পড়া ফ্রুট কেকের প্যাকেটও দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এছাড়া প্রায় ছয়টি পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ ছিল না। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর লাইসেন্স ছাড়াই পণ্যে BSTI-এর লোগো ও সিল ব্যবহার করার অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ, ১৯৮৫-এর আওতায় বেকারিটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। ভবিষ্যতে ভোক্তার স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান পরিচালনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ সদস্যরা সহায়তা করেন। এ সময় BSTI-এর ফিল্ড অফিসার মো. হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: