নোয়াখালীর চৌমুহনী বাজারে ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারের প্রধান সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, ভ্যানগাড়ি দাঁড় করিয়ে হকার বসানো এবং ফুটপাত ও সড়কের অংশ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ সময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।
বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহদাত হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে নিয়মিত মনিটরিংও করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার
fa fa-square
সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন
fa fa-square
তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম
fa fa-square
জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি
fa fa-square
নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮
fa fa-square
কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
fa fa-square
সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার
fa fa-square
নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক
fa fa-square
কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক
fa fa-square
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
চৌমুহনীতে ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান।
-
মো:আরিফ হোসেন - প্রকাশিত: 09:30:23 pm, Wednesday, 25 February 2026
- 21 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়






















