Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত

রমজানে বাজার মনিটরিং: বসুরহাটে মোবাইল কোর্টের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্য সহনীয় রাখতে বসুরহাটের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত বাজার মনিটরিং কার্যক্রমে তিনটি ফলের দোকানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানগুলোর বিরুদ্ধে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে ‘রহমত পোল্ট্রি ফার্ম’-এ অভিযান চালিয়ে মরা মুরগি বিক্রির চেষ্টা এবং দোকানে মূল্যতালিকা না থাকার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আরেক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ‘জনপ্রিয় এন্টারপ্রাইজ’-কে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ২৪০ টাকা ক্রয়মূল্যের একটি পণ্য ৩৫০ টাকায় বিক্রি করে সংশ্লিষ্ট ভোক্তার কাছ থেকে ১১০ টাকা বেশি আদায় করা হয়।

অভিযান চলাকালে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। বাজার মনিটরিং কার্যক্রমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অব্যাহত থাকবে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

রমজানে বাজার মনিটরিং: বসুরহাটে মোবাইল কোর্টের অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: 04:06:40 pm, Tuesday, 24 February 2026