নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য (সদস্য নং–২৭২) মোহাম্মদ ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম এবং কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিমল দাস।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সরকারি সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ এ সভার আয়োজন করে।
Dhaka
,
Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন
fa fa-square
তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম
fa fa-square
জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি
fa fa-square
নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮
fa fa-square
কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
fa fa-square
সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার
fa fa-square
নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক
fa fa-square
কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক
fa fa-square
প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
fa fa-square
কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,
কোম্পানীগঞ্জ উপজেলা কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
-
হিমেল আহাম্মেদ - প্রকাশিত: 06:50:28 am, Monday, 23 February 2026
- 36 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়



























