ঢাকাThursday , 25 June 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবির মেগা প্রকল্পের নির্মাণকাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চলমান মেগা প্রকল্প অ্যাকাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় দুই দিনব্যাপী আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের সহস্রাধিক স্বাক্ষরসংবলিত একটি ব্যানার প্রশাসনিক ভবনের সামনে প্রদর্শন করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি জানান।

ওই দাবির প্রতি সংহতি জানিয়ে ছাত্রশিবির গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে, যেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যায়।

তিনি বলেন, গণস্বাক্ষরসহ স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তরের পর তিনি দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করেন।

একই সঙ্গে দাবি বাস্তবায়নে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২২ জুন বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একই দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন। এ সময় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবির বিরোধিতা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রধান অতিথির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর ধারাবাহিকতায় গত ২৩ ও ২৪ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উন্মুক্ত গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির।

কর্মসূচিতে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে অ্যাকাডেমিক ভবন-৩-এর নির্মাণকাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবির প্রতি সমর্থন জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: