ঢাকাWednesday , 18 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ হবে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের মডেল: এমপি ফখরুল ইসলাম।

Link Copied!

নোয়াখালী-৫ আসনকে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, সালিশ বাণিজ্য, মাদক ও সব ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো। নোয়াখালী-৫ আসনে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা মাদক কারবারির স্থান হবে না।”

জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবসময় সাধারণ মানুষের পক্ষে থাকার কথা জানিয়ে তিনি বলেন, “আমি জনগণের এমপি। কোনো অন্যায়-অবিচারের পক্ষ নেবো না।”

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা টেন্ডারবাজি ও সালিশ বাণিজ্যের সংস্কৃতি ভেঙে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলা হবে। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।

মাদক নির্মূলে বিশেষ উদ্যোগের কথাও জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে বলেন, যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

এছাড়া জমি-সংক্রান্ত বিরোধ বা সামাজিক বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সালিশ বাণিজ্য না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি। দলমত নির্বিশেষে এ কাজে সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন বলেন, নতুন এমপির প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

বক্তব্যের শেষে এমপি ফখরুল ইসলাম বলেন, “আমার রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমি আপসহীন থাকবো।”

নবনির্বাচিত সংসদ সদস্যের এ ঘোষণার মধ্য দিয়ে নোয়াখালী-৫ আসনে আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: