Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ৮৭৫ কেন্দ্রের নিরাপত্তায় সাত বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখানে সবগুলো আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। ছয়টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিব, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মোট ১৬ হাজার ৩৭৯জন সদস্য মোতায়েন করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী-৬ আসন হাতিয়া বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। অন্য পাঁচটি আসনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবিও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।

এরমধ্যে সেনাবাহিনী ৭০০, বিজিবি ২৫০, পুলিশ ২ হাজার ৬৫০,র‌্যাব ১০০, নৌবাহিনী ২৪০, কোস্টগার্ড এক হাজার ৬৪ ও আনসার ১১ হাজার ৩৭৫ জন নিয়োজিত করা হয়েছে। এছাড়া একজন জেলা রিটার্টিং কর্মকর্তার নেতৃত্বে ১৪ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারি প্রিসাডিং কর্মকর্তা ও ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ছয় আসনের নয় উপজেলায় নির্বাচনের ব্যালটসহ সব মালামাল পৌঁছানো হয়েছে। বুধবার বিকেলে এসব মালামাল কেন্দ্রে পৌঁছানো হবে। ভোটের বাক্স, মালামালসহ ব্যালট পেপারের নিরাপত্তায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জেলার ছয়টি আসনে আট পৌরসভা ও ৯১ ইউনিয়নে মোট ভোটার ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। এরমধ্যে পুরুষ ১৪ লাখ ৯৬ হাজার ৩৮০জন ও মহিলা ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটর আছেন ১৪ জন। এখানে ৮৭৫টি ভোটকেন্দ্র ও পাঁচ হাজার ৬০৯টি ভোটকক্ষ রয়েছে।

জেলায় মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে নোয়াখালী-১ আসনে সাতজন, নোয়াখালী-২ আসনে পাঁচজন, নোয়াখালী-৩ আসনে সাতজন, নোয়াখালী-৪ আসনে সাতজন, নোয়াখালী-৫ আসনে ১২জন ও নোয়াখালী-৬ আসনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য

প্রকাশিত: 05:22:19 pm, Tuesday, 10 February 2026