ঢাকাSaturday , 7 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে প্রশাসন এর নির্বাচনী  যৌথ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার রামপুর ও মুসাপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় এ যৌথ টহল পরিচালিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যানুযায়ী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

টহল কার্যক্রমে কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের সমন্বিত অংশগ্রহণ ছিল। এ সময় রামপুর ও মুসাপুর ইউনিয়নের মোট পাঁচটি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভবিষ্যতেও নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, টহল চলাকালে মুসাপুর ইউনিয়নের বিভিন্ন বালু উত্তোলন পয়েন্ট পরিদর্শন করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা এক্সক্যাভেটর ফেলে রেখে পালিয়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: