ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নোয়াখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা এবং সমন্বিত ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (কুমিল্লা) মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

নোয়াখালীতে আগমনের পর জিওসিকে স্বাগত জানান ৩৩ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম। এ সময় তিনি দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিওসিকে অবহিত করেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, বিজিবি কর্মকর্তা এবং কোস্টগার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন বাহিনীর দায়িত্ব বণ্টন এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন জিওসি।

সভা শেষে মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা নোয়াখালী স্টেডিয়ামে জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

জিওসি বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও নিরলসভাবে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় জিওসির সফরসঙ্গী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি এবং ৩৩ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: