ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বালু সিন্ডিকেটে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও অপর একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চরপার্বতী ইউনিয়নের স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ঝটিকা অভিযানে বালু উত্তোলনের দায়ে কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু মহালটির ম্যানেজার মোহনকে অপরাধে সহযোগিতার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকে ছোট ফেনী নদীর উপকূলীয় এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নদীভাঙনের ঝুঁকিতে থাকা মানুষ যখন ঘরবাড়ি ও শেষ সম্বল রক্ষায় দিশেহারা, তখন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বালু উত্তোলন জনপদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
নদীর চরপার্বতী অংশে ভাঙন রোধে সরকারি নানা উদ্যোগ চলমান থাকলেও কিছু স্বার্থান্বেষী মহলের এমন কর্মকাণ্ডকে দুঃখজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, নদী রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশ ও জানমালের ক্ষতি করে এমন কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: