ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে কোরআন প্রতিযোগিতা দ্বিতীয় অডিশন শেষে ফাইনালের জন্য নির্বাচিত ২০ হাফেজ।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

আবদুর রহিম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

পবিত্র মাহে রমযানকে সামনে রেখে নোয়াখালীতে প্রথমবারের মতো শুরু হওয়া “জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা” এর দ্বিতীয় অডিশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় অডিশন শেষে ফাইনালের জন্য সেরা ২০ জন হাফেজে কোরআন নির্বাচিত হয়েছেন।

প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রবিবার দিনব্যাপী প্রথম অডিশনের পর সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অডিশন।

দ্বিতীয় অডিশনে প্রধান উপদেষ্টা ও বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি কামরুল হাসান বিন কাসেম-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনান-এর সঞ্চালনায় দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবু নাছের, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ, সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেন, মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম ও আবু নাছেরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে প্রথম অডিশনে অংশগ্রহণকারী তিন শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৬০ জনকে দ্বিতীয় অডিশনের জন্য নির্বাচিত করা হয় এবং তাদের ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। দ্বিতীয় অডিশনে অংশ নেওয়া ৬০ জনের মধ্য থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বসুরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল পর্বের জন্য ২০ জন প্রতিযোগী চূড়ান্তভাবে নির্বাচিত হন।

প্রতিযোগিতার ফাইনালে প্রথম স্থান অর্জনকারী বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা নগদ অর্থ ও সর্বোচ্চ সম্মাননা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা নগদ পুরস্কার ও সম্মাননা। এছাড়াও ফাইনালে অংশগ্রহণকারী বাকি ১৭ জন সেরা হাফেজকে বিশেষ সম্মাননা উপহার প্রদান করা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা কোরআনের হাফেজদের উৎসাহিত করার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: