ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে দুটি তাজা কার্তুজসহ যুবদল নেতা গ্রেপ্তার

হিমেল আহাম্মেদ
জানুয়ারি ২৭, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি তাজা কার্তুজসহ মো. নাঈম ইসলাম (৩২) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম ইসলাম ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি চাটখিল পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পাঁচগাও ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নাঈম ইসলামের কাছ থেকে দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতনা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: