ঢাকাTuesday , 27 January 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ ট্রাক্টর–অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) ও অটোরিকশার সংঘর্ষে আবদুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে চরএলাহী ইউনিয়নের স্লুইসগেট–এলাহী বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সফি মিয়ার বাড়ির আবদুল বাতেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং কনস্ট্রাকশন ঠিকাদারির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে অটোরিকশাযোগে টাকা সংগ্রহের উদ্দেশ্যে বের হন আবদুর রহিম। পথে একটি হ্যান্ড ট্রাক্টর রাস্তার পাশে থামানো অবস্থায় ছিল। অটোরিকশার চার্জ কম থাকায় পর্যাপ্ত আলো না থাকায় ট্রাক্টরটি দেখতে না পেয়ে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে আবদুর রহিম গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: