ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন পূর্ব অনিয়মে কঠোর নোয়াখালী প্রশাসন ঘোষণা ‘জিরো টলারেন্স’

শাহাদাত হোসেন-
জানুয়ারি ২৭, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম তাঁর অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের প্রভাব খাটানো, ক্ষমতার অপব্যবহার কিংবা আচরণবিধি ভঙ্গের বিষয়ে ছাড় দেওয়া হবে না।

নির্বাচন পূর্ব সময়ে অভিযোগ গ্রহণের স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম, পদবি ও সরাসরি যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ ভোটার ও নাগরিকেরা সহজেই অভিযোগ জানাতে পারবেন বলে মনে করছে প্রশাসন।

এদিকে নোয়াখালী-৫ (২৭২) আসনের জন্য একটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞ সিভিল জজ তাফসির হোসেনের নেতৃত্বে গঠিত এই কমিটি নির্বাচনী অভিযোগ গ্রহণ, অনুসন্ধান ও বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। অভিযোগকারীরা সরাসরি কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা লিখিতভাবে অভিযোগ দাখিল করতে পারবেন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি লঙ্ঘনের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। এ কারণে আগাম নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগ পাওয়ার পর প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ নিশ্চিত করা গেলে এই উদ্যোগ নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।

অভিযোগ জানাতে যোগাযোগ:
রুবাইয়া বিনতে কাশেম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
মোবাইল(০১৭০৫৪০১১১৫)।

মো. আনিছুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী মোবাইল(০১৮১৮৭৮৯৬৪৪)।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি (নোয়াখালী-৫ আসন)বিজ্ঞ সিভিল জজ তাফসির হোসেন মোবাইল(০১৩০৭৯৪১১৩৩)।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: