ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ ৮ দফা পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে জন-জিজ্ঞাসা ও আলাপমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা আয়োজন করা হয়।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, এডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, এডভোকেট মাহমুদ হাসান শাকিল ও মাওলানা শহিদুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ঘোষিত ৮ দফা পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: