Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানীগঞ্জে অবৈধ এক্সক্যাভেটর, ট্রাক্টর,ড্রাম ট্রাক জব্দ,জরিমানা ২ লক্ষ টাকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটা ও অবৈধ বালু উত্তোলনের অপরাধে এক্সক্যাভেটর, মাটির ট্রাক্টর, ড্রাম ট্রাক জব্দসহ তিন জনকে ২ লক্ষটাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর ফকিরা ও চরএলাহী ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

এসময় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে ৭টি ছোট-বড় এক্সক্যাভেটর,৮টি মাটি ভর্তি ট্রাক্টর,১টি ড্রাম ট্রাক জব্দসহ ২ টি বালু ভর্তি ওভারলোডেড ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার করে মোট ১ লক্ষটাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বালু ব্যবসায়ী বেলাল কোম্পানীর বালুর পয়েন্ট থেকে বালু উত্তোলন এর সাথে জড়িত ইউনুস আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা ও এক্সক্যাভেটর চালক রিয়াজ উদ্দিনকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে একদিকে নদীর তীর ভাঙছে, অন্যদিকে গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘অবৈধভাবে বালু বহণের কারনে যেমনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা ঘাট,ঠিক তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই এসব অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে অবৈধ এক্সক্যাভেটর, ট্রাক্টর,ড্রাম ট্রাক জব্দ,জরিমানা ২ লক্ষ টাকা

প্রকাশিত: 10:01:12 am, Friday, 23 January 2026