ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনি জনসভায় অংশ নিতে নোয়াখালী আসছেন জামায়াত আমির

হিমেল আহাম্মেদ
জানুয়ারি ২৩, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম বড় ধরনের নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) নোয়াখালী সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সফরকালে তিনি জেলা শহরের ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নোয়াখালী-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা আমির ইসহাক খন্দকার। তিনি জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে নোয়াখালীতে এটিই হবে জামায়াত আমিরের প্রথম বড় কোনো নির্বাচনি রাজনৈতিক সমাবেশ।
নির্বাচনকে সামনে রেখে এই সফরকে ঘিরে নোয়াখালীর জেলা ও উপজেলা পর্যায়ের ইউনিটগুলোতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, জনসভা থেকে ডা. শফিকুর রহমান দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে দলের অবস্থান, সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা এবং ইসলামি রাজনীতি নিয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসহাক খন্দকার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমিরে জামায়াতের আগমনকে সফল করতে প্রশাসনিক প্রস্তুতিসহ মাঠ পর্যায়ের সব ধরনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ৩০ জানুয়ারির এই জনসভা নোয়াখালীর রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় সমাবেশে পরিণত হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনি প্রচারণা জোরদার করেছে। নোয়াখালীর এই জনসভাকে সেই প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: