Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কোম্পানিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।
২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যার
দিকে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে এসআই সুমন চন্দ্র দাস সহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ি থেকে দুইটি দেশীয় তৈরি এক নলা বন্দুক একটি এলজি এবং ২০ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় বাড়িতে অবস্থান করা নুরুজামান (৩০) নামের এক যুবক কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম বলেন, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কোম্পানিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

প্রকাশিত: 03:58:05 pm, Tuesday, 20 January 2026