Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি লুট অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাতের আঁধারে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা লিখিত ও মৌখিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করলে অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা এলাকা এবং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে টানা অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোটরযান আইনে ভেকু মেশিনের ড্রাইভারকে জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়। বটতলা এলাকা থেকে ২০ হাজার টাকা এবং কাদরা এলাকা থেকে ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন,
“কৃষি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি লুট অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: 02:57:22 pm, Saturday, 17 January 2026