নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপভ্যানসহ দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার–হাজীরহাট সড়কের ভূঁইয়ারহাট এলাকায়।
আটকরা হলেন লক্ষ্মীপুর জেলার শরীফ এবং নোয়াখালীর চরজব্বার এলাকার নূর নবী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে চরজুবলী ইউনিয়নের বাঘেরহাট সড়কে একটি পিকআপভ্যানের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এলাকাবাসী। এ সময় স্থানীয়রা গাড়িটি থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ধাওয়া দিয়ে পিকআপভ্যানসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। তবে চক্রের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে সুবর্ণচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে নিজেদের হেফাজতে নেয়।
সুবর্ণচর থানার ওসি (তদন্ত) দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত অন্যান্য অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
fa fa-square
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,
fa fa-square
নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ
fa fa-square
নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
fa fa-square
সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপভ্যানসহ দুজন আটক, গণধোলাই
-
সুবর্নচর প্রতিনিধি - প্রকাশিত: 11:51:25 am, Saturday, 17 January 2026
- 57 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়























