নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর মো. আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ মিয়া কোটরা মহব্বতপুর গ্রামের রাশাদ মিয়ার ছেলে। তিনি গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ গ্রাম থেকে নিখোঁজ হন।
নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, আরিফ মিয়া অবিবাহিত ছিলেন এবং তার পাঁচ ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। তিনি কয়েক মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, শুক্রবার বেলা ১১টার দিকে গ্রামের ব্রিজের নিচের খাল থেকে দু’জন কিশোর কচুরিপানা সংগ্রহ করতে যায়। এ সময় কচুরিপানা সরানোর পর পানিতে ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ দেখতে পায় তারা। পরে বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
fa fa-square
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,
fa fa-square
নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ
fa fa-square
নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
fa fa-square
সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
-
বেগমগন্জ প্রতিনিধি - প্রকাশিত: 03:23:10 pm, Friday, 16 January 2026
- 68 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়


























