Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

নোয়াখালীর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মাইজদী বাজার কেরানি মসজিদ সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৪) এবং একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।
নিহত হৃদয় চন্দ্র শীল মাইজদী মফিজ প্লাজায় অবস্থিত বেস্ট ইলেকট্রনিকসে কর্মরত ছিলেন। অপরদিকে অভি দেব নাথ চন্দ্রগঞ্জ এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে চৌরাস্তা থেকে বিনোদপুর এলাকায় যাওয়ার পথে মাইজদী কেরানিবাড়ি মসজিদ সংলগ্ন সড়কে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অভি দেব নাথের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় হৃদয় চন্দ্র শীলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নোয়াখালী সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

প্রকাশিত: 02:45:14 pm, Friday, 16 January 2026