Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

সুবর্ণচরে ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে শিক্ষক পলাতক, মাদ্রাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছরের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগের জেরে একটি মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার।
খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা এবং সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। ভুক্তভোগী ছাত্রী ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে অন্য একটি মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় মাহমুদুল হাসানের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জানুয়ারি তিনি ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর স্বজনরা সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রাসাটি বন্ধ ছিল।
তিনি আরও জানান, মঙ্গলবার মধ্যরাতে কে বা কারা মাদ্রাসাটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

চরজব্বর থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগীর পরিবার সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

সুবর্ণচরে ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে শিক্ষক পলাতক, মাদ্রাসায় অগ্নিসংযোগ

প্রকাশিত: 05:14:20 pm, Wednesday, 14 January 2026