নোয়াখালীর সেনবাগ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুদ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ফার্মেসির মালিককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সেনবাগ পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো—
সরকারি হাসপাতালের সামনে অবস্থিত মক্কা মেডিকেল হল এর মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা, রাজ্জাক মেডিকেল হল এর মালিক আবুল বাশারকে ১০ হাজার টাকা, সরকারি পাইলট হাই স্কুল গেট সংলগ্ন নিউ মেডিসিন কর্নার এর মালিক আমিন রসুলকে ৩০ হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউজ এর মালিক গোলাম রসুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নোয়াখালী জেলা ড্রাগ সুপার মো. শাহজাহান ভুঁইয়া এবং সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।