Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি সড়ক মেরামতকাজে নিয়োজিত একটি রোলারের চাপায় মো. আজিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম ওই ওয়ার্ডের উত্তর বেজুখালিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি সড়ক সংস্কারকাজ চলছিল। এ সময় মেরামতকাজে নিয়োজিত একটি রোলার বেপরোয়া গতিতে চলছিল। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুটির ওপর উঠে যায় রোলারটি। এতে রোলারের চাকার নিচে পড়ে সে গুরুতর আহত হয় এবং তার মাথার এক পাশ থেঁতলে যায়।

পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা রোলার চালক মো. জসিম উদ্দিনের গাফিলতিকে দায়ী করেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে রোলার চালক পলাতক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: 06:42:28 pm, Saturday, 10 January 2026