নোয়াখালীর কবিরহাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত কৃষক বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)। তিনি একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশের প্রায় পাঁচ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জামালের পরিবারের দখলে রয়েছে। ওই জমিতে তারা নিয়মিত ধান চাষ করে আসছেন। শনিবার সকালে জামালের বাবা ওবায়দল হক ধানখেত পরিষ্কার করতে গেলে একই এলাকার বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব ও নুরউদ্দিন সেখানে গিয়ে তাকে বেধড়ক মারধর করে।
খবর পেয়ে জামাল ও পরিবারের অন্যান্য সদস্যরা ওবায়দল হককে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার পথে পুনরায় বাচ্চুসহ তার ছেলেরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। একপর্যায়ে হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে জামালের বাম হাত ভেঙে দুভাগ করে দেয়, মাথায় কুপিয়ে গুরুতর জখম করে এবং বুকে খন্তা দিয়ে আঘাত করে।
আহত অবস্থায় জামালকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কৃষকের পরিবারের পক্ষ থেকে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
fa fa-square
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,
fa fa-square
নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ
fa fa-square
নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
fa fa-square
সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
কবিরহাটে কৃষককে হাত ভেঙে এবং কুপিয়ে জখম
-
কবিরহাট প্রতিনিধি- - প্রকাশিত: 03:16:48 pm, Saturday, 10 January 2026
- 69 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়























