ঢাকাSaturday , 3 January 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Link Copied!

শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যাচাই-বাছাই কার্যক্রম তত্ত্বাবধান করেন রিটার্নিং অফিসার ও নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিকুল ইসলাম।

নির্বাচন কমিশনের নির্ধারিত বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র, হলফনামা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেন।

এ সময় রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রার্থীর মনোনয়নপত্র নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে যাচাই করা হচ্ছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেন জনগণের ব্যাপক সমর্থন লাভ করবেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন,আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন,নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি নোয়াখালী-৫ আসনের জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: