ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বামনী মেডিনোভা মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
জানুয়ারি ১, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বেসরকারি মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে নানা গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বামনী এলাকায় অবস্থিত মেডিনোভা মেডিকেল সেন্টারে এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

অভিযানকালে সেন্টারের ল্যাবরেটরির রেফ্রিজারেটরে ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া বিভিন্ন রিএজেন্ট সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ‘Do not freeze’ নির্দেশনা থাকা রিএজেন্টও ফ্রিজে রাখা হয়েছিল, যা সরাসরি স্বাস্থ্যঝুঁকির কারণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনে আরও দেখা যায়, ডেন্টাল ডাক্তারের কক্ষে রাখা তাকের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষিত রয়েছে। ল্যাবসহ পুরো মেডিকেল সেন্টারের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন; যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় মেডিকেল বর্জ্য।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সেন্টারে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান উপস্থিত ছিল না এবং এ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্রও দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মেডিকেল সেন্টারটির পরিচালনার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গেছে, অথচ নবায়ন ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সেবা কার্যক্রম চালিয়ে আসছিল।

এসব অনিয়ম ও অবহেলার মাধ্যমে সেবা গ্রহীতাদের অর্থ, স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি সৃষ্টির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেডিনোভা মেডিকেল সেন্টারকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ পরিশোধ করে প্রতিষ্ঠানটি।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: