Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে রাতে পার্কিং করা বাসে আগুন,

মো:আরিপ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী জেলা শহরের সোনাপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের কয়েকটি সিট পুড়ে গেছে। শুক্রবার (গতকাল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে রাস্তার ধারে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা ছিল। সন্ধ্যার দিকে বাসটি সেখানে রেখে দরজা-জানালা বন্ধ করে বাইরে চলে যান চালক ও তাঁর সহকারী। রাত পৌনে ১০টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা বাসের ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। পরে স্থানীয় লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ভেতরের ৪ থেকে ৫টি সিট পুড়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বাসের চালকের সহকারীরা বাসের ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৩ ডিসেম্বর রাতে নোয়াখালী শহরের উত্তর সোনাপুর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ডিপোতে রাখা তিনটি দ্বিতল বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুটি বাস সম্পূর্ণ এবং একটি বাস আংশিকভাবে পুড়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে রাতে পার্কিং করা বাসে আগুন,

প্রকাশিত: 07:26:23 am, Saturday, 13 December 2025