ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা বাজার তারুণ্যের আলো মানবিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমীর হোসেন জাহিদ.
ডিসেম্বর ১২, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন-
নোয়াখালীর খবর-

‘তারুণ্যের আলো দিচ্ছে ডাক—মানবতার আলো ছড়িয়ে যাক’ এই শ্লোগানকে ধারণ করে মুক্তিযোদ্ধা বাজার তারুণ্যের আলো মানবিক সংগঠন উদ্যাপন করল তাদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নোয়াখালী জেলার কোম্পানীগন্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার তারুণ্যের আলো মানবিক
সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানবতার সেবায় নিজেদের অঙ্গীকার নতুন করে দৃঢ় করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন—
সভাপতি: জনাব ইমাম উদ্দিন
সহ-সভাপতি: আমির হোসেন জাহিদ
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাজু, নুর নবী সম্রাট, বট্টু, আশিক সাইদী, সম্রাট, রিপন, জুয়েল, তুহিন, মেহরাজ সোহাগসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মানবতার কল্যাণে যুব সমাজকে আরও বেশি সক্রিয় হতে হবে। সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উদ্যোগেই গড়ে উঠবে সুশৃঙ্খল ও মানবিক প্রজন্ম।

কেক কাটার পর উপস্থিত সদস্য ও আমন্ত্রিত অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবিক কার্যক্রম ও সামনের দিনের কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: