Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে শিশুসহ মানবপাচারকারী ব্লেড আজাদ গ্রেফতার

মো: আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালী সদর উপজেলায় মো. সামির (৪) নামের এক শিশু’সহ কুখ্যাত মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও শিশু অপহরণকারী ব্লেড আজাদকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সফিপুর গ্রামের নজির সওদাগরের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কবল থেকে অপহৃত শিশু সামিরকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্লেড আজাদ চট্টগ্রামের জনৈক ফজর আলীর ছেলে। অপরদিকে, অপহৃত শিশু সামির চট্টগ্রামের আকবর শাহ থানার বিশ্বকলোনী এলাকার বাসিন্দা মো. আবু সায়েদের ছেলে।

শিশুর বাবা মো. আবু সায়েদ জানান, গত ৭ ডিসেম্বর সকালে তার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় তিনি আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার রাতে সুধারাম থানা থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন, তার ছেলেকে পাচারকারীসহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় আবুল কাশেম জানান, শিশু পাচারকারী আজাদ তাদের দূরসম্পর্কের আত্মীয়। সোমবার বিকালে শিশুটিকে নিয়ে সে তাদের বাড়িতে এলে তার সন্দেহ হয়। জিজ্ঞেসাবাদে আজাদ শিশুটি নিজের বিয়ের সংসারের ছেলে বলে দাবি করলেও পরে তাকে আটক করে স্থানীয়রা মারধর করলে আজাদ স্বীকার করে—শিশুটিকে চট্টগ্রামের বিশ্বকলোনী এলাকা থেকে অপহরণ করেছে এবং ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি হয়েছিল।

স্থানীয় যুবদল নেতা একরাম হোসেন বলেন, গ্রামের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুসহ অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের দাবি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্লেড আজাদকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক আজাদকে পরবর্তীতে আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে শিশুসহ মানবপাচারকারী ব্লেড আজাদ গ্রেফতার

প্রকাশিত: 04:11:39 pm, Tuesday, 9 December 2025