ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

সেনবাগ প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সেনবাগ প্রতিনিধি | নোয়াখালীর খবর

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বাহারের (৫০) বিরুদ্ধে সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে দুদক নোয়াখালীর উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে দুদক বিশেষ আদালতে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আনোয়ার হোসেন বাহার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

দুদক জানায়, আনোয়ার হোসেন বাহার ২০১৬ সালের ১৬ অক্টোবর থেকে কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ১২ মে তিনি নিজের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎস উল্লেখ করে দুদক প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। পরে ৩০ জুন ওই বিবরণী যাচাই-বাছাইয়ের জন্য নোয়াখালী দুদক অফিসকে দায়িত্ব দেওয়া হয়।

যাচাই অনুসন্ধানে দুদক দেখতে পায়, চেয়ারম্যান বাহার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৬৮ লাখ ৮৯ হাজার ৪১ টাকার সম্পদ ঘোষণা করলেও তিনি ১০ লাখ ৭৭ হাজার ১৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি ৩৮ লাখ ৪৪ হাজার ৮২৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অবৈধভাবে অর্জন করে নিজের নামে ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় দণ্ডনীয় অপরাধ।

দুদক নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আসামি আনোয়ার হোসেন বাহারের বিরুদ্ধে মামলা সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: