Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০

নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি, সেবা বন্ধে চরম দুর্ভোগে রোগীরা

মো: আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে। সেবা প্রত্যাশীদের দীর্ঘ সারি থাকলেও টেকনোলজিস্টদের অনুপস্থিতিতে অনেকে সেবা নিতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই টিকিট কাটার পরও ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনরত টেকনোলজিস্টরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু তবুও তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে কর্মবিরতির কারণে দিনের শুরু থেকেই নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে সেবা সংকট দেখা দেয়, যার ভোগান্তি পোহাতে হয় রোগীদেরই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বছরজুড়ে মেলা, চাপে স্থানীয় ব্যবসায়ীরা: অনুমতি ও রাজস্ব আদায় নিয়ে প্রশ্ন

নোয়াখালীতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি, সেবা বন্ধে চরম দুর্ভোগে রোগীরা

প্রকাশিত: 01:23:31 pm, Wednesday, 3 December 2025