Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে ‘তিন বিয়ে’ করায় প্রথম স্ত্রীর বাড়িতে শিকলবন্দী যুবক

হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর খবর-

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে তিনটি বিয়ে করার অভিযোগে এক যুবককে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার প্রথম স্ত্রীর পরিবারের লোকজন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রথম স্ত্রীর পরিবার জানায়, প্রায় দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়েতে এক ভরি সোনা, এক লাখ টাকা ও আসবাবপত্র যৌতুক দেওয়া হয়েছিল। তবে বিয়ের ছয় মাস না যেতেই স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।

প্রথম স্ত্রী গণমাধ্যমকে জানান, “তিন বছর হলো আমার বিয়ে। দুই বছর ধরে আমি বাবার বাড়িতে থাকি। স্বামী খোঁজ নিতেন না। পরে জানতে পারি তিনি আরও দুটি বিয়ে করেছেন। তাই কৌশলে ডেকে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি।”

অন্যদিকে শিকলবন্দী স্বামী দাবি করেন, তিন বছরের দাম্পত্য জীবনে তাদের সন্তান হয়নি বলে দাম্পত্য কলহ চলছিল। কিছুদিন আগে তিনি আরেকটি বিয়ে করেছেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে মারধর করে পায়ে শিকল দিয়ে বন্দী করে রাখে।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, “অভিযোগ দিয়েছে কি না—দেখে বলতে হবে। বিষয়টি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখছে।”

জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম জানান, “ঘটনাটি লোকমুখে শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে ‘তিন বিয়ে’ করায় প্রথম স্ত্রীর বাড়িতে শিকলবন্দী যুবক

প্রকাশিত: 03:59:36 am, Tuesday, 2 December 2025