ঢাকাSaturday , 29 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভুল চিকিৎসায় তরুণীর মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে সেনাক্যাম্পে ভাইয়ের অভিযোগ

মো:আরিফ হোসেন
November 29, 2025 3:20 pm
Link Copied!

আরিফ হোসেন-
নোয়াখালীর খবর-

নোয়াখালীতে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ দিয়েছেন তার ভাই। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. মোঃ মুজিবুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সেনাক্যাম্প, চট্টোগ্রাম বিভাগ সদর নোয়াখালীতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ থানার একলাশপুর এলাকার মো. আলা উদ্দিন (২৪) তার অসুস্থ বোন রিংকি আক্তার (২২) কে কয়েকদিন আগে নোয়াখালী সুধারাম থানাধীন সেন্ট্রাল রোড হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত ডা. মুজিবুল হকের হাসপাতালে ভর্তি করান। চিকিৎসক জানান যে রোগীর অপারেশন প্রয়োজন। পরে পরিবারের সম্মতিতে ২৭ নভেম্বর ২০২৫ তারিখে রিংকির অপারেশন সম্পন্ন করা হয়।

অপারেশনের পর রোগীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। অভিযোগে বলা হয়, রিংকি আক্তারের তীব্র ব্যথা ও অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বারবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলেও তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি এবং নানা অযুহাত দেখাতে থাকেন।

পরিস্থিতি আরও গুরুতর হলে আজ দুপুর ১০টার দিকে তাকে জরুরি ভিত্তিতে আবার ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ১০টা ৩০ মিনিটে চিকিৎসার সময় রিংকি আক্তার মারা যান বলে অভিযোগকারী উল্লেখ করেন।

এ ঘটনায় স্থানীয়ভাবে জানা যায়, ডা. মুজিবুল হকের বিরুদ্ধে পূর্বেও ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন, মৃত্যুর বিষয়টি জানতে চাইলে চিকিৎসক এবং তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়।

এ ঘটনায় নিরুপায় হয়ে মো. আলা উদ্দিন আজ ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যেও।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: