Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

কবিরহাটে পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার,

উদ্ধার ৫টি চোরাই বাইক

কবিরহাট প্রতিনিধিঃ
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বিএনপির এক সাবেক নেতার দুই ভাইও রয়েছে। অভিযানে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

জাকের হোসেন সোহাগ (৩২)

মোশারফ হোসেন (২৮) — তারা দু’জনই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবরের ছোট ভাই

মেহেরাজ হোসেন (২০)

নূর উদ্দিন ওরফে সাগর (১৯)

অভিযানের বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চর আলগী বাজারের পশ্চিমে ভুলু ডুবাই আলার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন মঙ্গলবার দুপুরে আরও একটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ মোশারফকে গ্রেপ্তার করা হয়।
একইদিন বিকেলে পুনরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাকের হোসেন সোহাগকে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বাবরের ভাইয়েরা আন্তঃজেলা চোরচক্রের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।

ওসি শাহীন মিয়া জানান, দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার করা পাঁচটি মোটরসাইকেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশের চলমান এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কবিরহাটে পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার,

প্রকাশিত: 11:10:57 am, Wednesday, 26 November 2025