Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালী বিভাগের দাবিতে চাপরাশিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর ঢল

মোহাম্মদ আলাউদ্দিন:
নোয়াখালীর খবর-

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এবার কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী এবং উপজেলাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে জড়ো হন হাজারও শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখান থেকে বিক্ষোভকারীরা বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবি—নোয়াখালী বিভাগ—বাস্তবায়নের লক্ষ্যে মিছিল নিয়ে চাপরাশিরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠ প্রাঙ্গণে ফিরে আসেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। কর্মসূচিকে সফল করতে সার্বিক সহযোগিতা করে মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন।

পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য, শিক্ষার্থী প্রতিনিধি, বিএনপি, জামায়াতে ইসলামী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন,
“নোয়াখালী বিভাগ আমাদের নৈতিক দাবি। প্রশাসনিক, অর্থনৈতিক, ভৌগোলিক—সব দিক থেকেই নোয়াখালী বিভাগ হওয়ার মতো অবস্থানে রয়েছে।”
তারা আরও বলেন,
“নোয়াখালী বাংলাদেশের অন্যতম ধনী জেলা। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন না হলে প্রবাসী রেমিট্যান্স বন্ধ করে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।”

সমাবেশ শেষে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী বিভাগের দাবিতে চাপরাশিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: 10:14:10 pm, Tuesday, 25 November 2025