Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীতে শিশু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

হিমেল আহাম্মেদ-
নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬ বছরের শিশু মিজানুর রহমান আশরাফুল হত্যার মামলায় তার মায়ের পূর্বের স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৪০) ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪)-এর প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২ এপ্রিল পারিবারিক কলহের জেরে আলাউদ্দিন চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নেয় এবং পাশের আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ পুতে রাখে। তিন দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে শিশুর বাবা আবুল কাশেম গিয়ে লাশ শনাক্ত করেন। পরদিন তিনি সেনবাগ থানায় চারজনকে সন্দেহভাজন করে মামলা করেন।

তদন্তে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ও মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

নোয়াখালীতে শিশু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: 04:17:12 am, Tuesday, 25 November 2025