ঢাকাMonday , 24 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অজ্ঞান পার্টির প্রধান শামীম গ্রেফতার, স্প্রে চুরির ঘটনায় অস্ত্রসহ আটক

Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় আলোচিত অজ্ঞান পার্টির প্রধান শামীমকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা।

গ্রেফতারকৃত মো. শামীম (২৯) বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড লামছি গ্রামের শফিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় পূর্বের সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।

প্রেস নোটে জানানো হয়, সম্প্রতি হাতিয়ার বিভিন্ন এলাকায় স্প্রে প্রয়োগ করে একাধিক চুরির ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর চরঈশ্বর ইউনিয়নের খাসের হাট এলাকার হাজী কামরুলের বাড়িতে একই কায়দায় চুরি সংঘটিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ধারাবাহিক অভিযান চালায়।

সবশেষে বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূল হোতা হিসেবে পরিচিত শামীম চোরাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ ও চুরির মালামালের মধ্যে ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

ওসি একেএম আজমল হুদা জানান, গ্রেফতারের পর শামীম চোরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে আরও সাতটি পূর্বের মামলার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

— শেষ —

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: