Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

আমি সকলের সহযোগিতা চাই: নোয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি | নোয়াখালীর খবর

নোয়াখালীর সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, “নোয়াখালীর উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য। সকলের সহযোগিতা থাকলে জেলার উন্নয়নমূলক কার্যক্রম সহজেই এগিয়ে যাবে।”

গত বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথম মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ডিসি শফিকুল ইসলাম বলেন, সরকারি কর্মচারীদের প্রশাসনিক কাজ বাস্তবায়ন, জনপ্রতিনিধিদের নেতৃত্ব এবং সাংবাদিকদের জনগণের কথা তুলে ধরার পাশাপাশি, সাধারণ নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব রয়েছে। তিনি জানান, নোয়াখালীর উন্নয়নে একযোগে কাজ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।

সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জেলার উন্নয়ন, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, ব্যবসায়ী প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী।

এসময় আরও উপস্থিত ছিলেন—

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা প্রমুখ।

সভায় বক্তারা নোয়াখালীর সার্বিক উন্নয়ন, দীর্ঘদিনের সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

নবনিযুক্ত ডিসি সকলের সহযোগিতা কামনা করে নোয়াখালীর উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

আমি সকলের সহযোগিতা চাই: নোয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক

প্রকাশিত: 06:57:38 am, Sunday, 23 November 2025